ঢাকাসহ ৪ জেলায় কারফিউ শিথিল ১৫ ঘণ্টা
প্রকাশিত : 08:38 AM, 4 August 2024 Sunday 122 বার পঠিত
ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিলের সময় ১৫ ঘণ্টা করা হয়েছে। সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ থাকবে না।
রোববার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ সময়সূচি অনুযায়ী কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাতে সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে তিনি নতুন এ সময়সূচির ঘোষণা দেন।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশজুড়ে সহিংসতা-সংঘাত দেখা দিলে গত ১৯ জুলাই মধ্যরাত থেকে দেশে কারফিউ জারি করা হয়। পরে পরিস্থিতির উন্নতি হলে কারফিউ শিথিল করা হচ্ছে। কারফিউ শিথিলের সময়ও বাড়ছে।
এরমধ্যেই রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি রয়েছে। শনিবার শহিদ মিনারে সমাবেশ থেকে সরকার পতনের ‘এক দফার’ ডাকও দেওয়া হয় কোটা সংস্কার আন্দোলেনের শিক্ষার্থীদের এ প্ল্যাটফর্ম থেকে।
কারফিউ শিথিলের নতুন এ সূচি ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলার জন্য। অন্য জেলাগুলোতে কারফিউ শিথিলের সময় ঘোষণা করছেন ডিসিরা।
শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
























