সোমবার ২৫ মে ২০২৬, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত : ০৫:২৪ অপরাহ্ণ, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার ২৩৪ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

টাঙ্গাইলে মো. জহিরুল ইসলাম ঝড় (৬৫) নামে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার ভোরে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জহিরুল ইসলাম নাগরপুর উপজেলার মীর কুটিয়া গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।

র‌্যাব ১৪-এর অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, ২০১৩ সালের টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় আউয়াল নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়। ওই বছরের ১ আগস্ট মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত বাদী হয়ে হত্যা মামলায় জহিরুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা করা হয়।

২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক জহিরুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। মামলা চলাকালে জহিরুল ইসলাম পলাতক ছিলেন।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার উপজেলার তেঁতুলঝোড়া এলাকা থেকে জহিরুলকে গ্রেফতার করা হয়। পরে সোমবার সকালে জহিরুলকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT