Monday 27 July 2026,

‘জামায়াত আগে ছিল হেলমেট বাহিনী, এখন তারাই টুপি লাগিয়ে হামলা করে’

প্রকাশিত : 10:11 AM, 18 June 2025 Wednesday 116 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা বলেছেন, ‘জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে আমাদের বিএনপি, যুবদল ও ছাত্র মিছিলে হেলমেট পরে হামলা করেছে। এখনই তারা টুপি পরে আবারও আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে।’

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন উত্তর ৩ নং ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল (জামায়াত) আমাদের সঙ্গে ছিল।

তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত জানে। তারা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেয়। জামায়াত ইসলামী ইসলামের জন্য কিছুই করেনি।

তিনি আরো বলেন, ‘জামায়াত সব সময় দলের স্বার্থ দেখে, তারা দেশের মানুষের কথা কোনো দিন চিন্তা করেনি। এরশাদকে জাতীয় বেঈমান বলে শেখ হাসিনা ভোটে অংশ নিয়েছিল, সেই সময় তাদের সফরসঙ্গী হয়েছিল জামায়াত। বিএনপির ছাড়া নির্বাচন করে তারা ১০ সিট পেয়ে এরশাদকে বৈধতা দিয়েছে। তখনও তারা দেশের মানুষের কথা চিন্তা না করে দলের স্বার্থ চিন্তা করেছে।

অনুষ্ঠানে কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির আহ্বায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, মো. গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. মাঈন উদ্দিন মিয়াজী, ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহবায়ক মো. দলিলুর রহমান প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT