Friday 14 August 2026,

চট্টগ্রামে ষোলশহর রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর

প্রকাশিত : 08:31 AM, 5 August 2024 Monday 119 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা। তবে এ ঘটনায় স্টেশনে দায়িত্বরত কেউ আহত হয়নি।

রোববার বিকাল সাড়ে ৫টার দিকে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অবস্থিত এই স্টেশনে হামলা চালানো হয়।

বিক্ষুব্দরা স্টেশনে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে ষোলশহর স্টেশনে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএসবি) পোস্টিং হাবিলদার মো. আনোয়ার হোসেন নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিকাল সাড়ে ৫টার দিকে কয়েকশ’ লোক লাঠিসোটা নিয়ে এসে স্টেশনে হামলা চালায়। সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অফিসের সবকটি কক্ষে ঢুকে ভাঙচুর চালিয়েছে। অফিসের দরজা-জানালার কোনো গ্লাস অক্ষত নেই। স্টেশনের সিসিটিভি ভেঙে ফেলা হয়েছে। ক্যামেরাগুলোও খুলে নিয়ে গেছে। অফিসের নথিপত্র তছনছ করে তারা চলে যায়।’

তিনি আরও বলেন, ‘হামলার সময় রেলওয়ে পুুলিশ ফাঁড়ি ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপদ দুরত্বে ছিলেন। হামলায় কেউ হতাহত হয়নি।’

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, ১৬ শহর রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT