Friday 17 July 2026,

কোম্পানীগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

প্রকাশিত : 09:23 AM, 26 April 2024 Friday 321 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন চালকসহ আরও চারজন। হতাহত সবাই সিএনজির যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়।

নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লুভিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিবের ছেলে হারুন অর রশিদ (৪৫) ও নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশরপাশা গ্রামের রণধীর সাহার ছেলে লোচন সাহা পার্থ (২৪)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করে বলেন, পাথরবোঝাই ট্রাক ও দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক ব্রাহ্মণবাড়িয়ার তালশহর এলাকার তাহের মিয়ার ছেলে মোহাম্মদ রিপন মিয়া (২৫) পলাতক রয়েছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT