Monday 21 September 2026,

কূটনীতিকদের নিয়ে সিইসির সংবাদ সম্মেলন, ছিলেন না পিটার হাস

প্রকাশিত : 10:57 AM, 5 January 2024 Friday 167 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

ঢাকায় থাকা বিদেশি মিশনের কূটনীতিক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ পরিস্থিতি জানাতে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে নির্বাচন কমিশন।

সেই সংবাদ সম্মেলনে রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, জার্মানিসহ অনেক দেশের রাষ্ট্রদূতেরা উপস্থিত থাকলেও মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ছিলেন না।

কূটনীতিকদের নিয়ে সংবাদ সম্মেলন শেষে পিটার হাস ও ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘হয়তো ওনাদের অন্য কোনো…আছে। ওনাদের প্রতিনিধি আসছে। আমরা সবাইকে আমন্ত্রণ করি। আমাদের এখানে যতগুলো দূতাবাস আছে বা যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে, আমি আমার চোখের হিসেবে বলতে পারি, বেশির ভাগ আসছে। আমার মনে হয় ৫০–এর মতো হবে।’

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্রোসটার বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের সঙ্গে গত বছর থেকে যুক্ত আছি। আজ যেসব আলোচনা হয়েছে, তাতে নতুন কিছু নেই। শুধু তারা আমাদের হালনাগাদ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছে।’

আখিম ট্রোসটার আরও বলেন, ‘শুরু থেকেই আমার মনে হয়েছে, নির্বাচন কমিশন একটি ভালো নির্বাচন করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সবচেয়ে ভালো কিছু করার যথাসাধ্য চেষ্টা করছে। তবে তারা এটাও ঠিক বলেছে যে (নির্বাচনকে ঘিরে) রাজনৈতিক পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।’

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT