Sunday 13 September 2026,

কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

প্রকাশিত : 10:51 AM, 5 January 2024 Friday 162 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

কমনওয়েলথের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বৈঠকে আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে দুপক্ষের মধ্যে বৈঠকটি শুরু হয়েছে।

সরেজমিন দেখা যায়, সকাল ৮টা ৭ মিনিটে হোটেলে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার আগে হোটেলে উপস্থিত হন দলটির অন্য নেতারা।

বৈঠকে কমনওয়েলথের পর্যবেক্ষক দলকে স্বাগত জানিয়ে ৭ জানুয়ারির নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা নিয়ে আওয়ামী লীগের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দলটির প্রতিনিধিরা।

১৫ সদস্যের কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন টিম লিডার জ্যামাইকার সাবেক প্রধানমন্ত্রী ওরেট ব্রুস গোল্ডিং।

এ ছাড়া বৈঠকে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপকমিটির চেয়ারম্যান সাবেক অ্যাম্বাসেডর জমির উদ্দিন, দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থবিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান ও দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত রয়েছেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী জলবায়ুবিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বৈঠকে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT