Thursday 17 September 2026,

আ.লীগ প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান, বাড়ি থেকে ডেকে নিয়ে গ্রেফতার

প্রকাশিত : 10:13 PM, 15 November 2024 Friday 138 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

দিনাজপুরের বীরগঞ্জ থানায় বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় বাড়ি থেকে থানায় ডেকে নিয়ে সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ।

নুরুল ইসলাম মাস্টার (৬৫) পৌর শহরের হাটখোলা এলাকার বাসিন্দা এবং সুজালপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ব্যাপক জনপ্রিয়তার কারণে দুবার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় ডেকে নিয়ে পুলিশ তাকে গ্রেফতার দেখায় বলে জানিয়েছেন পরিবার।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর বলেন, গত ১৪ অক্টোবর বিএনপির দায়েরকৃত মামলায় অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে দিনাজপুর কোতোয়ালি থানা হেফাজতে রাখা রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT