Tuesday 14 July 2026,

আগামী বছর ঈদ কবে, জানা গেল

প্রকাশিত : 06:42 AM, 17 October 2025 Friday 97 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। অর্থাৎ বাংলাদেশে হতে পারে পরদিন ২০ ফেব্রুয়ারি।

দেশটির অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, আগামী বছর ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

তবে ওইদিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাবে। ফলে সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে। এ কারণে ১৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারই রমজানের প্রথম দিন ধরা হচ্ছে।

আল-জারওয়ান আরও বলেন, বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন এবং শুক্রবার ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর। সেই অনুযায়ী, বাংলাদেশে ঈদ হতে পারে ২১ মার্চ।

তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে।

ইসলামিক মাসগুলো নির্ধারিত হয় হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী, যা পৃথিবীকে কেন্দ্র করে চাঁদের ১২ মাসব্যাপী আবর্তনের উপর ভিত্তি করে তৈরি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের রমজানে রোজার সময়সীমা অঞ্চলভেদে ভিন্ন হবে।

রমজানের শুরুর দিকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক আরব দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে। মাসের শেষ দিকে তা ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।

সূত্র: আল-আরাবিয়া

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT