Friday 17 July 2026,

আগামী নির্বাচন হবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে: ফারুক খান

প্রকাশিত : 08:28 AM, 8 June 2022 Wednesday 272 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এমপি লে. কর্নেল (অব.) ফারুক খান বলেছেন, আগামী নির্বাচন হবে স্বাধীনতার পক্ষের নির্বাচন। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে নির্বাচন। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালে দুর্নীতিতে দুইবার চ্যাম্পিয়ন হয়েছিল। উন্নয়নের ধারা এগিয়ে নিতে আগামী নির্বাচনেও তাই নৌকায় ভোট দিতে হবে। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার (৭ জুন) বিকালে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি পি.এস উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় সাধারণ সভা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।

সভায় প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমপি মির্জা আজম, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম। এছাড়া বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো ও সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম প্রমুখ।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT