Wednesday 25 November 2026,

অংশীদারত্ব আরও গভীর করতে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর

প্রকাশিত : 08:46 AM, 24 January 2024 Wednesday 191 বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র কাজ করে যাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের হাতে বেশ কিছু পদক্ষেপ আছে। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে এই পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে সর্বশেষ সাধারণ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছিল, একটি অবাধ-মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়াসহ অভিন্ন লক্ষ্য এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায়। বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে যুক্তরাষ্ট্র কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বিবেচনা করছে?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, আমাদের হাতে বেশ কিছু পদক্ষেপ রয়েছে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও গভীর করার ক্ষেত্রে সেগুলো আমরা গ্রহণ করা অব্যাহত রাখব। আপনারা এখানে এর আগে বলতে শুনেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী ছিল গত বছর। বাংলাদেশের সঙ্গে কাজ অব্যাহত রাখার বেশ কয়েকটি ক্ষেত্র আছে, এ ক্ষেত্রে জলবায়ু ও নিরাপত্তা সহযোগিতার বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য। এসব ক্ষেত্রে কাজের সুযোগ-সম্ভাবনা রয়েছে বলে আমাদের বিশ্বাস।

তিনি আরও বলেন, অবশ্যই বেসরকারি খাতের সঙ্গেও আমাদের সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। আমরা মনে করি, এই বিষয়টিও সম্পর্ককে আরও গভীর করার জন্য গুরুত্বপূর্ণ এবং জরুরি।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© 2026 সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT