শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় পুলিশ পরিচয়ে বাংলাদেশি ব্যবসায়ীকে লাঞ্ছিত করে ছিনতাই

প্রকাশিত : ০৬:৪৭ পূর্বাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২৪ শনিবার ১২২ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে লাঞ্ছিত করে ছিনতাই করা পাঁচ ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১৯ সেপ্টেম্বর দেশটির সেলাঙ্গর রাজ্যের শাহ আলমের সেকশন ২৫ এলাকায় পুলিশ পরিচয়ে হানা দিয়ে প্রবাসী বাংলাদেশিকে ছিনতাই করে তারা।

২৭ সেপ্টেম্বর নিউস্ট্রিট টাইমসের খবরে বলা হয়, ৪৬ বছর বয়সি উইরা টেম্পাং নামে একজনের নেতৃত্বে এই পাঁচ ব্যক্তিকে ভ্যালেন্সিয়ার ফ্ল্যাটে প্রবাসীর কাছ থেকে নগদ ৭ হাজার রিংগিত এবং দুটি মোবাইল ফোন ছিনতাই করার চার দিন পর গ্রেফতার করা হয় তাদের।

শাহ আলম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার মোহাম্মদ ইকবাল ইব্রাহীম জানান, বাংলাদেশি, একজন ব্যবসায়ী, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় ডাকাতির ঘটনায় থানায় একটি প্রতিবেদন দায়ের করেন।

তদন্ত নিশ্চিত করেছে যে সন্দেহভাজনদের কেউই প্রকৃত পুলিশ নয়। মামলাটি দণ্ডবিধির ৩৯৫ ধারায় ডাকাতির অভিযোগে তদন্ত করা হচ্ছে। এই অপরাধে সর্বোচ্চ ২০ বছরের জেল এবং বেত্রাঘাতের বিধান রয়েছে।

একজন সরকারি কর্মচারীর ছদ্মবেশ ধারণ করার জন্য দণ্ডবিধির ১৭০ ধারার অধীনেও এটি তদন্ত করা হচ্ছে, যাতে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ দুই বছরের জেল, জরিমানা বা উভয়ই হতে পারে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

ইরানি বংশোদ্ভূত দুই ব্রিটিশ নাগরিককে দীর্ঘদিন বন্দি রাখার পর মুক্তি দিয়েছে তেহরান। ৪৩ বছর আগের দেনা হিসেবে যুক্তরাজ্য ৪০ কোটি পাউন্ড ইরানের কাছে হস্তান্তরের পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।     বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মুক্তির পর নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরি যুক্তরাজ্যে পৌঁছেছেন।  নাজানিন জাঘারি প্রায় ছয় বছর ধরে ইরানে বন্দিজীবন কাটিয়েছেন। সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।  নাজানিন জাঘারি ও আনোশেহ আশোরিকে বহনকারী প্লেন অক্সফোর্ডশায়ারের ব্রিজ নর্টন ব্রিটিশ সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করে। এর আগে তারা ওমানে সাময়িক সময়ের জন্য যাত্রা বিরতি নেন।  তারা একসঙ্গেই প্লেন থেকে নেমে আসেন এবং বিমানবন্দরে প্রবেশের পর পর উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়েন। এদিকে মার্কিন নাগরিকত্ব থাকা মোরাদ তাহবেজ নামে আরও একজনকেও কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।  বুধবার তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ত্রাস এবং প্রধানমন্ত্রী বরিস জনসন।   এ বিষয় ইরানের গণমাধ্যম জানিয়েছে, এর আগে ইরানের কাছে ইসলামি বিপ্লবের আগে অর্থাৎ প্রায় ৪৩ বছর আগের দেনা হিসেবে ব্রিটিশ সরকার তেহরানকে ৪০ কোটি পাউন্ড (৫২০ মিলিয়ন ডলার) প্রদান করেছে।  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, এটি নিশ্চিত করতে পেরে আমি খুব খুশি, নাজানিন জাঘারি এবং আনোশেহ আশোরিকে অন্যায়ভাবে বন্দি রাখার দিন শেষ হয়েছে। তারা মুক্তি পেয়ে যুক্তরাজ্যে ফিরেছে।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT