বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভয় দেখিয়ে নারীকে দফায় দফায় ধর্ষণ, আটক ১

প্রকাশিত : ০৮:৩৪ পূর্বাহ্ণ, ১৭ মে ২০২৫ শনিবার ১২৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

মোংলায় এক নারী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নানা প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তাকে টানা দু’মাস কয়েক দফায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলার পর অভিযান চালিয়ে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রামের বাড়ি থেকে সফিকুল ইসলাম টিটু নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মোংলা থানার ওসি অনিসুর রহমান জানান, ধর্ষণের শিকার মধ্যবয়সি এক নারী কাইনমারী গ্রামের নুরুল আমীনের বাড়িতে একা ভাড়া বাসায় থাকতেন। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই টিটু বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। বৃহস্পতিবার সর্বশেষ ধর্ষণের শিকার হয়ে ওই নারী থানায় মামলা করেন। এ ঘটনায় আটক যুবককে শুক্রবার বিকালে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এই বিভাগের জনপ্রিয়

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT