শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরে আটক চট্টগ্রাম আ.লীগ নেতা নুরুল আজিম

প্রকাশিত : ০৭:০৩ পূর্বাহ্ণ, ৯ আগস্ট ২০২৪ শুক্রবার ১০৭ বার পঠিত

অনলাইন নিউজ ডেক্স :

বৈষম্য বিরোধী আন্দোলনে চট্টগ্রামে ছাত্র-জনতার উপরে সবচেয়ে বেশি গুলি চালানো আওয়ামী লীগ নেতা নুরুল আজিম রনি দেশ ছেড়ে পালানোর সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে একটার দিকে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সহ-সমন্বয়ক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজের ফেসবুক পোস্টে লিখেন, চট্টগ্রামের ত্রাস সৃষ্টিকারী আওয়ামী সন্ত্রাসী নুরুল আজিম রনি এই মুহুর্তে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। আশেপাশে যারা আছে তারা এই সন্ত্রাসীকে ধরার ব্যবস্থা করুন।

পোস্টে আরও লেখা হয়, চট্টগ্রামের শিক্ষার্থীদের উপর হওয়া নারকীয় হামলা ও সবচেয়ে বেশি গুলি চালানোর মূল নেপথ্যের কারিগর এই রনি। এরে যেভাবেই পারেন ধরার চেষ্টা করুন। এই মূহুর্তে সে চট্টগ্রাম বিমানবন্দরে অবস্থান করছে।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি anusandhan24.com'কে জানাতে ই-মেইল করুন- anusondhan24@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

anusandhan24.com'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। anusandhan24.com | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, Design and Developed by- DONET IT